Dhaka ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও কাজ না করেই সাড়ে ৬ কোটি টাকার বিল! লোডশেডিংয়ে বাড়ছে জেনারেটর ব্যবহার বাড়ছে খরচের বোঝাও ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা: প্রধানমন্ত্রী নাচোলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে অনুষ্ঠিত সুন্দরবনের পর্যটন স্পটে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ। ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ

গাইবান্ধায় বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৭৭ সময় দেখুন

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬) সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনের কুইজ প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রশ্নে ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক, মুক্তিযুদ্ধের গবেষক-লেখক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা বন্ধুসভা উপদেষ্টা আবুল হোসেন মৃধা এবং প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীনসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১

আলোচনা শেষে উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে বিজয়ী পাঁচজনকে বই পুরস্কার দেওয়া হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্য এম এইচ অন্তর। জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, মুক্তিযুদ্ধ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের জীবন্ত অনুপ্রেরণা। শহীদদের ত্যাগ জাতি কখনো ভুলবে না এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা ও আত্মপরিচয় অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব, তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের গবেষক জহুরুল কাইয়ুম বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টার সময়ে এ ধরনের উদ্যোগ আলোর পথ দেখাবে। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন।

আরও পড়ুনঃ  কাগজপত্রে ‘রপ্তানি’ সাড়ে ৫ কোটি টাকা বাস্তবে কন্টেইনার খালি

উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, এর স্মৃতি ধারণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের পর শুরু হওয়া সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্বের বিষয়। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান,“মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য” স্লোগানে মার্চ মাসজুড়ে দেশব্যাপী এই অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুনঃ  রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও

গাইবান্ধায় বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬) সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনের কুইজ প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রশ্নে ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক, মুক্তিযুদ্ধের গবেষক-লেখক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা বন্ধুসভা উপদেষ্টা আবুল হোসেন মৃধা এবং প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীনসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা

আলোচনা শেষে উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে বিজয়ী পাঁচজনকে বই পুরস্কার দেওয়া হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্য এম এইচ অন্তর। জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, মুক্তিযুদ্ধ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের জীবন্ত অনুপ্রেরণা। শহীদদের ত্যাগ জাতি কখনো ভুলবে না এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা ও আত্মপরিচয় অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব, তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের গবেষক জহুরুল কাইয়ুম বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টার সময়ে এ ধরনের উদ্যোগ আলোর পথ দেখাবে। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, এর স্মৃতি ধারণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের পর শুরু হওয়া সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্বের বিষয়। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান,“মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য” স্লোগানে মার্চ মাসজুড়ে দেশব্যাপী এই অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা