Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ নবাবগঞ্জে আনসার-ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বিএনপি সবসময় চ্যাম্পিয়ন: রিজভী

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা: প্রধানমন্ত্রী

রিপন আহমদ সিলেট: সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয় এলাকায় বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করেন। গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয় এলাকায় বাসিয়া খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে। সেই দায়বদ্ধতা থেকেই একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত এই খালটি কালক্রমে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মোট ৪০ কিলোমিটার খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনরুদ্ধার করা হবে।

আরও পড়ুনঃ  আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়: ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প সম্পন্ন হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং আরো ১৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। একইসঙ্গে এলাকায় বাড়তি ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষে আগামী নভেম্বর থেকে পুনরায় খনন কাজ শুরু হবে এবং আগামী বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খালের দুই পাশে প্রায় ৫ হাজার গাছ রোপণেরও পরিকল্পনা রয়েছে। তিনি জানান, শুধু বাসিয়া খাল নয়, সারা বাংলাদেশে এরই মধ্যে প্রায় ৬০টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তারেক রহমান বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষক পরিবার বার্ষিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন, যা দিয়ে তারা সরাসরি বীজ, সার ও কীটনাশক কিনতে পারবেন। পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

এছাড়া সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের আরেকটি নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের নারীদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদানের কাজও শুরু হয়েছে”, যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

রিপন আহমদ সিলেট: সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয় এলাকায় বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করেন। গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয় এলাকায় বাসিয়া খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে। সেই দায়বদ্ধতা থেকেই একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত এই খালটি কালক্রমে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মোট ৪০ কিলোমিটার খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনরুদ্ধার করা হবে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির