Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক মাসের শেলফ-লাইফ পরীক্ষায় ‘ইস্ট বেকার’ স্লাইস ব্রেডের মাইক্রোবায়োলজিক্যাল বিশ্লেষণ সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩

​মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলার গতিবিধি দেখে কোস্ট গার্ড সদস্যরা সেটিতে তল্লাশি চালান।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তল্লাশিকালে ট্রলারটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। ​কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মাগুরায় আদিবাসী দিবসে অধিকার ও ভূমির নিরাপত্তার দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

এক মাসের শেলফ-লাইফ পরীক্ষায় ‘ইস্ট বেকার’ স্লাইস ব্রেডের মাইক্রোবায়োলজিক্যাল বিশ্লেষণ সম্পন্ন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩

আপডেটের সময়: ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

​মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলার গতিবিধি দেখে কোস্ট গার্ড সদস্যরা সেটিতে তল্লাশি চালান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

তল্লাশিকালে ট্রলারটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। ​কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ভোলায় কোস্ট গার্ডের অভিযান, ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক