Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩ সময় দেখুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে দিনের বেলায় করার সময় ধীরগতিতে কাজ করার অভিযোগ উঠেছে। বিশেষ করে জমির খারিজ (নামজারি) সংক্রান্ত নথি জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও অনেক নথির কার্যক্রম এগোচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। গতকাল ১১ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকার সময় অফিস খোলা দেখা যায়।তবে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে অর্থ প্রদান করলে তিনি রাতে কাজ করে দেন বলে জানান ভুক্তভোগীরা।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করার পরও খারিজের নথি নিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা তিন সপ্তাহ ধরে ঘুরছি। উনি এ সপ্তাহ, ও সপ্তাহ করে আমাদের প্রায় এক মাস ধরে ঘুরাচ্ছেন। কাজ কখন হবে, সেটাও ঠিকভাবে জানতে পারছি না।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, “সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদার কম্পিউটার পরিচালনায় দক্ষতার ঘাটতি রয়েছে ফলে বিভিন্ন সময় বাইরের লোকজনকে কম্পিউটার সংক্রান্ত কাজে সহযোগিতা করতে দেখা যায় বলে জানান তারা। বাইরের লোকজন অফিসের কম্পিউটারে এসব কাজ করার ফলে পরবর্তীতে এসব কাজের কারণে জমির মালিকানা, নামজারি কিংবা অন্যান্য ভূমি সংক্রান্ত বিষয়ে বড় ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, “ভূমি অফিসের কাজ সঠিক নিয়মে এবং দক্ষতার সঙ্গে হওয়া দরকার। কোনো ভুল বা অনিয়মের কারণে পরে সাধারণ মানুষকে যেন বড় সমস্যায় পড়তে না হয়, সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।তার কাছে কোন কাজে গেলে সারাদিনে আমাদের কাজ করার টালবাহানা করেন তিনি। তিনি রাতের বেলা কাজ করেন আর রাতে তার কাছে কাজে গেলে দিতে হয় অর্থ তাই আমরা চাই
ভূমি অফিসের কাজের গতি বাড়ানো হোক, দীর্ঘদিন ধরে পড়ে থাকা খারিজের নথিগুলো দ্রুত নিষ্পত্তি, অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি।স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভূমি সেবাকে আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব করবে। ঘুষ দুর্নীতি মুক্ত করবে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস।এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিকদের ব্যস্ততা দেখিয়ে কল এড়িয়ে যান।কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, ডিসি স্যারের অনুমতিক্রমে ওনাকে অফিস সময়ের বাইরে সন্ধ্যায় তাকে অফিস করার অনুমতি দেওয়া হয়েছে। তার বিষয়ে যে সকল অভিযোগ তার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই

আপডেটের সময়: ০৫:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে দিনের বেলায় করার সময় ধীরগতিতে কাজ করার অভিযোগ উঠেছে। বিশেষ করে জমির খারিজ (নামজারি) সংক্রান্ত নথি জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও অনেক নথির কার্যক্রম এগোচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। গতকাল ১১ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকার সময় অফিস খোলা দেখা যায়।তবে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে অর্থ প্রদান করলে তিনি রাতে কাজ করে দেন বলে জানান ভুক্তভোগীরা।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করার পরও খারিজের নথি নিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা তিন সপ্তাহ ধরে ঘুরছি। উনি এ সপ্তাহ, ও সপ্তাহ করে আমাদের প্রায় এক মাস ধরে ঘুরাচ্ছেন। কাজ কখন হবে, সেটাও ঠিকভাবে জানতে পারছি না।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, “সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদার কম্পিউটার পরিচালনায় দক্ষতার ঘাটতি রয়েছে ফলে বিভিন্ন সময় বাইরের লোকজনকে কম্পিউটার সংক্রান্ত কাজে সহযোগিতা করতে দেখা যায় বলে জানান তারা। বাইরের লোকজন অফিসের কম্পিউটারে এসব কাজ করার ফলে পরবর্তীতে এসব কাজের কারণে জমির মালিকানা, নামজারি কিংবা অন্যান্য ভূমি সংক্রান্ত বিষয়ে বড় ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, “ভূমি অফিসের কাজ সঠিক নিয়মে এবং দক্ষতার সঙ্গে হওয়া দরকার। কোনো ভুল বা অনিয়মের কারণে পরে সাধারণ মানুষকে যেন বড় সমস্যায় পড়তে না হয়, সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।তার কাছে কোন কাজে গেলে সারাদিনে আমাদের কাজ করার টালবাহানা করেন তিনি। তিনি রাতের বেলা কাজ করেন আর রাতে তার কাছে কাজে গেলে দিতে হয় অর্থ তাই আমরা চাই
ভূমি অফিসের কাজের গতি বাড়ানো হোক, দীর্ঘদিন ধরে পড়ে থাকা খারিজের নথিগুলো দ্রুত নিষ্পত্তি, অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি।স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভূমি সেবাকে আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব করবে। ঘুষ দুর্নীতি মুক্ত করবে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস।এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিকদের ব্যস্ততা দেখিয়ে কল এড়িয়ে যান।কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, ডিসি স্যারের অনুমতিক্রমে ওনাকে অফিস সময়ের বাইরে সন্ধ্যায় তাকে অফিস করার অনুমতি দেওয়া হয়েছে। তার বিষয়ে যে সকল অভিযোগ তার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শ্রমিক কল্যাণের টাকা উত্তোলনে বাধা হামলার অভিযোগ কল্যাণের টাকা চাঁদাবাজি নয়