Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার লালপুরে কাগজে তিন, কর্মরত দুই টেকনোলজিস্ট দুপুরের পর বন্ধ ল্যাবের নমুনা সংগ্রহ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ ফরিদপুরে আসন্ন স্থানীয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অডিও-ভিডিও প্রমাণ মিললেও অধরা ‘মালা ভাবি’, চরপাড়ায় মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ডের রাজ্য ফরিদপুরে হাসান শেখ হত্যাকান্ডে চারজনকে ‌ যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ দিয়েছে আদালত ‌ ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড পদ শূন্য: ২০ দিন ধরে চরম দুর্ভোগে ভূমি-সেবা প্রার্থীরা নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

সাভারে ডিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক:৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার:

ঢাকার সাভারে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা( ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)র মিডিয়া শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভারের বক্তারপুর বেদেপাড়া, আমিনবাজার-সালেহপুর এবং ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকা থেকে মৃত রকম আলীর স্ত্রী রোকেয়া (৫০), সাভার থানার বড়দেশি এলাকার শেখ কাইয়ুম এর ছেলে শেখ তানভীর(২৮), ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নারায়ণ রাজ বংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা ঘুনিপাড়া এলাকার মীর মোশারফ হোসেনের ছেলে মীর তৌসিফ আহমেদ (২৬)।

আরও পড়ুনঃ  চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রোকেয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।

এছাড়া এক পৃথক অভিযানে ধামরাইয়ের কায়েত পাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মনোরঞ্জন রাজবংশীকে ২কেজি ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মীর তৌসিফ আহমেদ ও  শেখ তানভীরসহ দুজনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা

ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার

সাভারে ডিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক:৪

আপডেটের সময়: ০৩:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার:

ঢাকার সাভারে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা( ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)র মিডিয়া শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভারের বক্তারপুর বেদেপাড়া, আমিনবাজার-সালেহপুর এবং ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর এলাকা থেকে মৃত রকম আলীর স্ত্রী রোকেয়া (৫০), সাভার থানার বড়দেশি এলাকার শেখ কাইয়ুম এর ছেলে শেখ তানভীর(২৮), ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকার মৃত নারায়ণ রাজ বংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা ঘুনিপাড়া এলাকার মীর মোশারফ হোসেনের ছেলে মীর তৌসিফ আহমেদ (২৬)।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রোকেয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য অনুমান ৯ হাজার টাকা।

এছাড়া এক পৃথক অভিযানে ধামরাইয়ের কায়েত পাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মনোরঞ্জন রাজবংশীকে ২কেজি ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মীর তৌসিফ আহমেদ ও  শেখ তানভীরসহ দুজনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর