Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে একটি আমবোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া (৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আমবোঝাই একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে দুই সরকারি দপ্তরের দুই আদেশ :শিক্ষার পরিবেশ হুমকির মুখে
Tag :
জনপ্রিয় পোস্ট

শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

আপডেটের সময়: ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে একটি আমবোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া (৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আমবোঝাই একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল