Dhaka ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ ফ্রি গেঞ্জি আর বিজ্ঞাপনের ফাঁদ: ডাক্তার ও ক্লিনিকের প্রচারে নয়া কৌশল পঞ্চগড়ে রাঙ্গুনিয়ায় কৃষিকাজ করতে এসে ভোলার শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলা সীমান্তে বিজিবির অভিযান: ৫টি ভারতীয় গরু জব্দ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি সাফল্য

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলছিল।

আরও পড়ুনঃ  ডিমলা সীমান্তে বিজিবির অভিযান: ৫টি ভারতীয় গরু জব্দ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো— দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আরও পড়ুনঃ  জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার রাজধানীকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

আপডেটের সময়: ০৪:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত