Dhaka ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ নবাবগঞ্জে আনসার-ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

লোহাগাড়ায় তোলপাড় এমপি শাহজাহানকে ‘গুলি’র অডিও ফাঁস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৩০ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো প্রধান চট্টগ্রাম )

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর স্থানীয় লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া ওই বিতর্কিত ফোনালাপে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে জোরালো দাবি উঠেছে।

একজন নির্বাচিত বর্তমান সংসদ সদস্যকে কেন্দ্র করে এমন প্রকাশ্য সংঘাত ও সহিংসতার পরিকল্পনার আভাস মেলায় পুরো অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওর দুই কথকের মধ্যে একজনের কণ্ঠ এমপি শাহজাহান চৌধুরীর একান্ত সহকারী আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে অপরপ্রান্তে থাকা সন্দেহভাজন ব্যক্তির প্রকৃত পরিচয় প্রশাসন কিংবা কোনো গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিত করতে পারেনি।

ফাঁস হওয়া ফোনালাপের একপর্যায়ে অপর প্রান্তের ব্যক্তিকে বলতে শোনা যায়,
লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি যদি আসেন, তবে পায়ে গুলি করে জবাব চাওয়া হবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা

এর জবাবে সহকারী আরমানকে বলতে শোনা যায়, তিনি সংসদ সদস্যকে বারবার লোহাগাড়ায় আসতে নিষেধ করেন, কিন্তু জনগণের অনুরোধের কারণে তিনি (এমপি) বাধ্য হয়ে চলে আসেন।

এই চাঞ্চল্যকর অডিওর বিষয়ে গণমাধ্যমকর্মীরা সরাসরি আরমান উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কেন শুধু শুধু চৌধুরী সাহেবকে গুলি করতে যাবো?এরপর পুরো অডিওটি তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করেন তিনি। তবে অডিওটি পাঠানোর পর থেকে তাঁর সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি কোনো ফোন কলও রিসিভ করছেন না।

আরও পড়ুনঃ  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেদা কালীবাড়ীতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম

একটি অঞ্চলের আইনপ্রণেতাকে নিয়ে এমন দূরভিসন্ধিমূলক চক্রান্তের অডিও ফাঁসের পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম।

জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভাইরাল হওয়া অডিওটির আসল উৎস, এর সত্যতা এবং এর সাথে জড়িত ব্যক্তিদের অপরাধমূলক ভূমিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

লোহাগাড়ায় তোলপাড় এমপি শাহজাহানকে ‘গুলি’র অডিও ফাঁস

আপডেটের সময়: ১০:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো প্রধান চট্টগ্রাম )

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর স্থানীয় লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া ওই বিতর্কিত ফোনালাপে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে জোরালো দাবি উঠেছে।

একজন নির্বাচিত বর্তমান সংসদ সদস্যকে কেন্দ্র করে এমন প্রকাশ্য সংঘাত ও সহিংসতার পরিকল্পনার আভাস মেলায় পুরো অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওর দুই কথকের মধ্যে একজনের কণ্ঠ এমপি শাহজাহান চৌধুরীর একান্ত সহকারী আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে অপরপ্রান্তে থাকা সন্দেহভাজন ব্যক্তির প্রকৃত পরিচয় প্রশাসন কিংবা কোনো গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিত করতে পারেনি।

ফাঁস হওয়া ফোনালাপের একপর্যায়ে অপর প্রান্তের ব্যক্তিকে বলতে শোনা যায়,
লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি যদি আসেন, তবে পায়ে গুলি করে জবাব চাওয়া হবে।

আরও পড়ুনঃ  নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এর জবাবে সহকারী আরমানকে বলতে শোনা যায়, তিনি সংসদ সদস্যকে বারবার লোহাগাড়ায় আসতে নিষেধ করেন, কিন্তু জনগণের অনুরোধের কারণে তিনি (এমপি) বাধ্য হয়ে চলে আসেন।

এই চাঞ্চল্যকর অডিওর বিষয়ে গণমাধ্যমকর্মীরা সরাসরি আরমান উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কেন শুধু শুধু চৌধুরী সাহেবকে গুলি করতে যাবো?এরপর পুরো অডিওটি তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করেন তিনি। তবে অডিওটি পাঠানোর পর থেকে তাঁর সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি কোনো ফোন কলও রিসিভ করছেন না।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী