Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতা জুলাইয়ে লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার হরণ, অন্যায়-অবিচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগরী জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

 

ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন এবং সততা ও নৈতিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথিরা দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৯:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতা জুলাইয়ে লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার হরণ, অন্যায়-অবিচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগরী জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নওগাঁর পত্নীতলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি সামসুজ্জোহা খান

 

ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন এবং সততা ও নৈতিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথিরা দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক