Dhaka ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ সময় দেখুন

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) সকালে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।লামা উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা শারাবান তহুরা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাবা রাবেয়া আক্তার-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মো: আব্দুর রব।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মো: সাইফুদ্দিন, লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম খাঁন, লামা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইউছুপ আলী এবং ২নং সদর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা জহুরা আক্তার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা পৌর বিএনপির সদস্য জনাব নাজিম উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আব্দুর রব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীদের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।দলীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভা ও র‍্যালিতে লামা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলের শীর্ষ নেতৃবৃন্দের দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা

লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেটের সময়: ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) সকালে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।লামা উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা শারাবান তহুরা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাবা রাবেয়া আক্তার-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মো: আব্দুর রব।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মো: সাইফুদ্দিন, লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম খাঁন, লামা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইউছুপ আলী এবং ২নং সদর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা জহুরা আক্তার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা পৌর বিএনপির সদস্য জনাব নাজিম উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আব্দুর রব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীদের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।দলীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভা ও র‍্যালিতে লামা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলের শীর্ষ নেতৃবৃন্দের দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে মুরগির খামার