Dhaka ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

র‍্যাব-১৩কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩০৩ সময় দেখুন

মোঃউজ্জল সরকার: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।
‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

আরও পড়ুনঃ  চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

র‍্যাব-১৩কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

আপডেটের সময়: ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মোঃউজ্জল সরকার: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।
‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

আরও পড়ুনঃ  মাদক ও অস্ত্র প্রবেশ রোধে ব্যর্থ বর্তমান সরকার:  দাবি বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের