Dhaka ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি সলঙ্গায় সেতুর নিচে মিলল ব্যক্তির মরদেহ, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

র‍্যাব-১৩কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ সময় দেখুন

মোঃউজ্জল সরকার: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।
‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

র‍্যাব-১৩কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

আপডেটের সময়: ০৭:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মোঃউজ্জল সরকার: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।
‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

আরও পড়ুনঃ  দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি