Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুর লাইনে ঘন ঘন দুর্ঘটনার অভিযোগ তুলে রাজীব বাসের রুট পারমিট বাতিল ও চলাচল পুরোপুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলস্টেশন ও ছেঁড়ামার্কেট এলাকায় স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। ‘ছাত্র-জনতা, নান্দিনা, জামালপুর সদর উপজেলা’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রাজীব বাসকে ঘিরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ যাত্রীদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিবহন খাতে কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও তারা জানান। আন্দোলনকারীরা আরও বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা, স্থানীয়দের সাধুবাদ
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুর লাইনে ঘন ঘন দুর্ঘটনার অভিযোগ তুলে রাজীব বাসের রুট পারমিট বাতিল ও চলাচল পুরোপুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলস্টেশন ও ছেঁড়ামার্কেট এলাকায় স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। ‘ছাত্র-জনতা, নান্দিনা, জামালপুর সদর উপজেলা’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রাজীব বাসকে ঘিরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  নগরীর সৌন্দর্য রক্ষায় আইল্যান্ড পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ​

মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ যাত্রীদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিবহন খাতে কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও তারা জানান। আন্দোলনকারীরা আরও বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানীর আর্থিক সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ