Dhaka ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-দুর্গাপুর যোগাযোগের একমাত্র সড়কে খানাখন্দ হাঁটুঞ্জলে চরম দুর্ভোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী : রাজশাহীর সাথে দুর্গাপুর উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়কের মাত্র ২০০ ফুট অংশের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে সরেজমিনে আজ( ৬ সেপ্টেম্বর)রবিবার জানা গেছে, পবা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত—পবা উপজেলার শেষ প্রান্তে অবস্থিত হাট গোদাগাড়ী থেকে পলাশবাড়ী গ্রাম পর্যন্ত সংযোগকারী সড়কটি দুই উপজেলার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশবাড়ী, বর্ধনপুর ও ঝালুকা ইউনিয়নসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করে সিটি হাট, খড়খড়ি বাইপাস হাট এবং জেলা সদরে যাতায়াত করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান

​দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পলাশবাড়ী কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। কিন্তু সড়কটির একটি নির্দিষ্ট অংশের মাত্র ২০০ ফুটের করুণ অবস্থার কারণে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ​রাস্তার বড় বড় খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মুমূর্ষু রোগী পরিবহন কিংবা জরুরি প্রয়োজনে এই পথে যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। জনদুর্ভোগ চরমে পৌঁছানোর আগেই দ্রুত এই ২০০ ফুট রাস্তা সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহী-দুর্গাপুর যোগাযোগের একমাত্র সড়কে খানাখন্দ হাঁটুঞ্জলে চরম দুর্ভোগ

আপডেটের সময়: ০৪:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী : রাজশাহীর সাথে দুর্গাপুর উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়কের মাত্র ২০০ ফুট অংশের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে সরেজমিনে আজ( ৬ সেপ্টেম্বর)রবিবার জানা গেছে, পবা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত—পবা উপজেলার শেষ প্রান্তে অবস্থিত হাট গোদাগাড়ী থেকে পলাশবাড়ী গ্রাম পর্যন্ত সংযোগকারী সড়কটি দুই উপজেলার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশবাড়ী, বর্ধনপুর ও ঝালুকা ইউনিয়নসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করে সিটি হাট, খড়খড়ি বাইপাস হাট এবং জেলা সদরে যাতায়াত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

​দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পলাশবাড়ী কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। কিন্তু সড়কটির একটি নির্দিষ্ট অংশের মাত্র ২০০ ফুটের করুণ অবস্থার কারণে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ​রাস্তার বড় বড় খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মুমূর্ষু রোগী পরিবহন কিংবা জরুরি প্রয়োজনে এই পথে যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। জনদুর্ভোগ চরমে পৌঁছানোর আগেই দ্রুত এই ২০০ ফুট রাস্তা সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে যৌনপল্লীর এক তরুণী কে আটক রাখার দায় তানিয়া আক্তার কে ১০ বছরের ‌ কারাদণ্ড দিয়েছে আদালত