Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পরপরই আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
​পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

​ট্রাফিক জোন সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ তাদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

আপডেটের সময়: ০৯:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পরপরই আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
​পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দেশ কিছুটা স্থিতিশীল তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম

​ট্রাফিক জোন সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ তাদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার