Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশের স্টিকার ক্যাম্পেইন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোলা সদর উপজেলায় গুইংগারহাট খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান কাজিপুর পৌরসভা মরা মানুষ বাহির একমাত্র সম্বল বাঁশের সাঁকো বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা বিতরণ ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: শতভাগ সাক্ষর উপজেলা গড়ার প্রত্যয়।

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল- জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধা আদালতে এফিডেভিট কপিতে আইনজীবী কর্তৃক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল- জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের পূর্বপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের (পূর্ব পাড়া) এলাকার সাকোয়াত হোসেনের ছেলে আসাদুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমার পিতার নাম জাতীয় পরিচয়পত্রে মোঃ সাকোয়াত হোসেন,পিতা- মানিকুল্ল্যা , মাতা-শহর বানু লেখা রয়েছে,যাহা সঠিক নয়। তাই জাতীয় পরিচয় পত্র সংশোধনের লক্ষে আমি ও আমার পিতা গত ১৬/০৬/২০২৬ ইং তারিখ রোজ- মঙ্গলবার গাইবান্ধা সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হইয়া আইনজীবী মোঃ গোলাম আজমের নিকট নাম সংশোধনের জন্য এফিডেভিট করার দায়িত্ব প্রদান করি । উক্ত আইনজীবী নাম সংশোধনের এফিডেভিট করে দিবে মর্মে আমাদেরকে অবগত করে। সে মোতাবেক উক্ত আইনজীবী এফিডেভিটের কপি সৃজন করিয়া আমার পিতার নিকট হতে সহি/স্বাক্ষর গ্রহণ করে । আমার পিতার প্রকৃত নাম হবে মোঃ শওকত আলী এবং আমার দাদার প্রকৃত নাম হবে মৃত মানিক উল্লা সেখ এবং আমার দাদীর প্রকৃত নাম হবে মৃত শহর বিবি ।

আরও পড়ুনঃ  আটোয়ারী ছেড়ে যাচ্ছেন ইউএনও রিপামনি দেবী, ভালোবাসায় সিক্ত বিদায়

কিন্তু দুঃখজনক হলেও সত্য উক্ত আইনজীবী মোঃ গোলাম আজম বিজ্ঞ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,গাইবান্ধা এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহম্মেদ এর সহি/স্বাক্ষর ও সীল জাল-জালিয়াতি করে তাহার নিকট কাগজপত্র জমা দেন ।

আরও পড়ুনঃ  পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা

উক্ত আইনজীবী কর্তৃক সহি/স্বাক্ষর ও সীল জালিয়াতি করার ফলে আমি মোঃ আসাদুজ্জামান, আমার পিতা মোঃ সাকোয়াত হোসেন সহ আরও অজ্ঞাত তিন জনের নামে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হুদা বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বাক্ষর ও আদালতের সীল জাল করার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিরাপরাধ ব্যক্তি হওয়ায় আমাদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার সহ প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তির জানাচ্ছি। একইসাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করেন ভুক্তভোগী পরিবারটি।

আরও পড়ুনঃ  ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান

এসময়,আসাদুজ্জামান এর পিতা সাকোয়াত হোসেন,বড়ভাই আরিফ হোসেন,বড় বোন মমতা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল- জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৩:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধা আদালতে এফিডেভিট কপিতে আইনজীবী কর্তৃক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল- জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের পূর্বপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের (পূর্ব পাড়া) এলাকার সাকোয়াত হোসেনের ছেলে আসাদুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমার পিতার নাম জাতীয় পরিচয়পত্রে মোঃ সাকোয়াত হোসেন,পিতা- মানিকুল্ল্যা , মাতা-শহর বানু লেখা রয়েছে,যাহা সঠিক নয়। তাই জাতীয় পরিচয় পত্র সংশোধনের লক্ষে আমি ও আমার পিতা গত ১৬/০৬/২০২৬ ইং তারিখ রোজ- মঙ্গলবার গাইবান্ধা সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হইয়া আইনজীবী মোঃ গোলাম আজমের নিকট নাম সংশোধনের জন্য এফিডেভিট করার দায়িত্ব প্রদান করি । উক্ত আইনজীবী নাম সংশোধনের এফিডেভিট করে দিবে মর্মে আমাদেরকে অবগত করে। সে মোতাবেক উক্ত আইনজীবী এফিডেভিটের কপি সৃজন করিয়া আমার পিতার নিকট হতে সহি/স্বাক্ষর গ্রহণ করে । আমার পিতার প্রকৃত নাম হবে মোঃ শওকত আলী এবং আমার দাদার প্রকৃত নাম হবে মৃত মানিক উল্লা সেখ এবং আমার দাদীর প্রকৃত নাম হবে মৃত শহর বিবি ।

আরও পড়ুনঃ  রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন