Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩ বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক আজকের জনবাণী পরিবারের নিবেদিতপ্রাণ সংবাদকর্মী মীর আমিনুল ইসলাম বুলবুল কে স্টাফ রিপোর্টার থেকে ব্যুরো চিফ, ময়মনসিংহ হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। আজকের জনবাণী পত্রিকার সম্পাদক ও কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে তার কর্মদক্ষতা, সততা, নিরলস পরিশ্রম ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়। মীর আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাঠ পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং পেশাগত নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও পাঠক মহলে ব্যাপকভাবে প্রশংসিত।

নবনিযুক্ত ব্যুরো চিফ ময়মনসিংহ বিভাগের সকল জেলা-উপজেলার সংবাদ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এই পদোন্নতিতে আজকের জনবাণী পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার এই অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে। আজকের জনবাণী পরিবার আশা প্রকাশ করে, তার নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চলে বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সাংবাদিকতা আরও গতিশীল হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি

আপডেটের সময়: ১০:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬