Dhaka ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটক সার সিন্ডিকেট ঘিরে খগারহাটে এনসিপির বিক্ষোভ ও পথ সভা মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুলাউড়ায় বেদখলে থাকা ২৯ শতক সরকারি জমি উদ্ধার ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ পুলিশের জালে আটক মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী লালপুরে তেলের দোকানে ও ফিলিং স্টেশনে বিএসটিআই-এর অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার  উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম আজগানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (চিতেশ্বরী) যুবলীগের সভাপতি বলে জানা গেছে। শফিকুল ইসলাম চিতেশ্বরী গ্রামের নুরুল ইসলামের ছেলে।  বিকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মায়ের করা মামলার তদন্তে যুবলীগ নেতা শফিকুলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
Tag :
জনপ্রিয় পোস্ট

আটক সার সিন্ডিকেট ঘিরে খগারহাটে এনসিপির বিক্ষোভ ও পথ সভা

মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার  উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম আজগানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (চিতেশ্বরী) যুবলীগের সভাপতি বলে জানা গেছে। শফিকুল ইসলাম চিতেশ্বরী গ্রামের নুরুল ইসলামের ছেলে।  বিকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক