Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবারের সদস্য এবং বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমির ডা. আমিনুল হক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও শামীমা আক্তার সাথী।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও’র নানামুখী উদ্যোগ: ইতিবাচক পরিবর্তনের মুখে স্থানীয় শিক্ষা ব্যবস্থা

এছাড়াও মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, জুলাই শহীদ রাসেলের পিতা মোঃ পিন্টুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক সংগ্রামে এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা আহত যোদ্ধাদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহত বীর জুলাই যোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মধুখালী পূজা উদযাপন ফ্রন্টের সাথে নবাগত ইউ এন ও মতবিনিময় সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে

মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আপডেটের সময়: ০৮:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবারের সদস্য এবং বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমির ডা. আমিনুল হক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও শামীমা আক্তার সাথী।

আরও পড়ুনঃ  মধুখালী পূজা উদযাপন ফ্রন্টের সাথে নবাগত ইউ এন ও মতবিনিময় সভা

এছাড়াও মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, জুলাই শহীদ রাসেলের পিতা মোঃ পিন্টুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক সংগ্রামে এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা আহত যোদ্ধাদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহত বীর জুলাই যোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন