
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত ৭ নং সিধুলী ইউনিয়নের চর হাটবাড়ী এলাকায়, সরকারি চাকুরী (জেল পুলিশ) এর ক্ষমতা দেখিয়ে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গতকাল (২৫ জুলাই ২০২৬) রোজ শনিবার দিবাগত সন্ধ্যা ৭.৪০ মিনিটে, চর লোটাবর এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এমন হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। হামলাকারী ও প্রাণনাশের হুমকিদাতার নাম_ বিপুল মিয়া ওরফে ছাবের হোসেন (২২)। হামলাকারী বিপুল মিয়া ওরফে ছাবের হোসেন চর হাটবাড়ী এলাকার তারা মিয়ার ছেলে। পরস্পর জানা যায় বিপুল মিয়া ওরফে ছাবের হোসেন সিলেট কেন্দ্রীয় কারাগারে জেল পুলিশ হিসেবে কর্মরত আছেন। অভিযুক্তকারী বিপুল মিয়া ওরফে ছাবের হোসেনের হামলা ও প্রাণনাশের হুমকির পর, ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম আতংকিত হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে রাত ১০ টার সময় থানায় লিখিত আবেদন করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগের পর, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টরকে তদন্তের জন্য নির্দেশ দেন। অতঃপর আজ ২৬ জুলাই রোজ রবিবার সকাল ১১ টার সময়, নির্দেশিত তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর তদন্ত করতে আসেন। তারপর তদন্ত শেষ করে প্রয়োজন বোধে, আইন অনুযায়ী রিপোর্ট প্রদান করবেন বলে জানা যায়।
প্রতিবেদকের নাম 


















