Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যাকাণ্ড: পরিবারের পাশে এমপি, দ্রুত বিচারের আশ্বাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশু মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ঘটনার দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়নের চর লোটাবার গ্রামে নিহত শিশু মরিয়মের পরিবারের সঙ্গে দেখা করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা সমবেদনা জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে মরিয়মের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়

স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর শিশু মরিয়ম নিখোঁজ হয়। পরে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিধুলী ইউনিয়নের চর লোটাবার এলাকায় জামিনুরের বসতঘরের মাটির নিচ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ কালীবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি জামিনুর ও তাঁর স্ত্রী সবুজাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নিয়ে যায়। পরে মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মাদক ও দুর্নীতির সাথে জড়িতদের ইউপি নির্বাচনে বর্জন করুন: গফরগাঁওবাসীর জোর দাবি

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিনুর শিশু মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। তবে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এটি অভিযোগ ও পুলিশের তদন্তে পাওয়া তথ্য হিসেবেই বিবেচিত হবে।

আইনগত প্রক্রিয়া শেষে জামিনুর ও তাঁর স্ত্রী সবুজাকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মরিয়মের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২

এদিকে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিশু মরিয়ম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শিশু মরিয়ম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দেরও দাবি, তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যাকাণ্ড: পরিবারের পাশে এমপি, দ্রুত বিচারের আশ্বাস

আপডেটের সময়: ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশু মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ঘটনার দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়নের চর লোটাবার গ্রামে নিহত শিশু মরিয়মের পরিবারের সঙ্গে দেখা করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা সমবেদনা জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে মরিয়মের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়

স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর শিশু মরিয়ম নিখোঁজ হয়। পরে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিধুলী ইউনিয়নের চর লোটাবার এলাকায় জামিনুরের বসতঘরের মাটির নিচ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ কালীবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি জামিনুর ও তাঁর স্ত্রী সবুজাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নিয়ে যায়। পরে মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিনুর শিশু মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। তবে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এটি অভিযোগ ও পুলিশের তদন্তে পাওয়া তথ্য হিসেবেই বিবেচিত হবে।

আইনগত প্রক্রিয়া শেষে জামিনুর ও তাঁর স্ত্রী সবুজাকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মরিয়মের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন