Dhaka ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি মাইজভাণ্ডার শরীফের আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীনের সাথে একান্ত সাক্ষাৎ বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান তাপদাহে চড়া বাজার, নাভিশ্বাস পত্নীতলার নিম্ন আয়ের মানুষ সমন্বিত উদ্যোগেই দূষণ ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান: মির্জা ফখরুল এনআইডি সংশোধন ইসির দরজায় ঘুরছে বছরে ১০ লাখ মানুষ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান চিকিৎসাধীন জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি’ — জাবেদ রেজা

মাদারগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন মাদারগঞ্জের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো— বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এফ.এম. উচ্চ বিদ্যালয়, গুনারীতলা উচ্চ বিদ্যালয় এবং হলি মিশন হাইস্কুল, মাদারগঞ্জ।

আরও পড়ুনঃ  শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিষয়ে শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন করে। বিষয় দুটি ছিল— “দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর” এবং “শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি”। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, সুশাসন, নৈতিক শিক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমন চৌধুরী।

আরও পড়ুনঃ  রাজশাহী থেকে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. সানোয়ার হোসেন, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব স্নেহাশীষ রায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান আকন্দ রতন, সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ জনাব মো. মোস্তাক খান।

আরও পড়ুনঃ  ফরিদপুর সড়ক পরিবহন ব্যবস্থাপনায় যাত্রী ও চালকদের শৃঙ্খলা, নিরাপত্তা নিরসনে মতবিনিময় সভা

বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো. তৌফিকুল ইসলাম খালেক এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক জনাব মো. আতিউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জনাব মো. জহুরুল ইসলাম।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন মাদারগঞ্জের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো— বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এফ.এম. উচ্চ বিদ্যালয়, গুনারীতলা উচ্চ বিদ্যালয় এবং হলি মিশন হাইস্কুল, মাদারগঞ্জ।

আরও পড়ুনঃ  ফরিদপুর সড়ক পরিবহন ব্যবস্থাপনায় যাত্রী ও চালকদের শৃঙ্খলা, নিরাপত্তা নিরসনে মতবিনিময় সভা

বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিষয়ে শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন করে। বিষয় দুটি ছিল— “দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর” এবং “শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি”। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, সুশাসন, নৈতিক শিক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমন চৌধুরী।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. সানোয়ার হোসেন, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব স্নেহাশীষ রায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান আকন্দ রতন, সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ জনাব মো. মোস্তাক খান।

আরও পড়ুনঃ  সারাদেশে যাচ্ছে চন্দনাইশের বিখ্যাত কাঞ্চন পেয়ারা