
মাগুরা প্রতিনিধিঃ মাগুরা রিপোর্টার্স ইউনিটির জেলা কমিটির পক্ষ থেকে দৈনিক আজকের জনবানী পত্রিকার পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর থানা কমিটির সদস্য ও শ্রীপুর থানা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল জলিলের হাতে। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এ কে এম মাজেদুল আলম ইভান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মিরাজ হাসান এবং দপ্তর সম্পাদক মোঃ মইনুর রহমান পলিন। নবনিযুক্ত প্রতিনিধিকে শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকার সংবাদ ও জনদুর্ভোগ তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিবেদকের নাম 























