Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক…. ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন ধুনটে ইছামতীর তীরে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা পারমিটের আড়ালে অবৈধ গাছ পাচার আলীকদমে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ পূজার ছুটিতে সিলেটের ‘প্রকৃতি কন্যা’ জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় ​ লালপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর: বৃদ্ধা রক্তাক্ত, ১৭ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স

বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: কেরানীগঞ্জে নিজ বোনকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার এক চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ উঠেছে। আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার লিটন টাওয়ারস্থ লায়ন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি চরম ঔদ্ধত্য দেখিয়ে বোনকে কাফনের কাপড় পাঠানো হয়, যা সরাসরি মৃত্যুর হুমকির শামিল। এই ন্যাক্কারজনক ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে মহুয়া ছাড়াও মিজাজুর রহমান মিজান, ফেরদৌস আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

 

এ ধরনের হুমকি শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। ​ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সচেতন মহল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

আপডেটের সময়: ০৭:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: কেরানীগঞ্জে নিজ বোনকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার এক চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ উঠেছে। আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার লিটন টাওয়ারস্থ লায়ন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি চরম ঔদ্ধত্য দেখিয়ে বোনকে কাফনের কাপড় পাঠানো হয়, যা সরাসরি মৃত্যুর হুমকির শামিল। এই ন্যাক্কারজনক ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে মহুয়া ছাড়াও মিজাজুর রহমান মিজান, ফেরদৌস আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন

আরও পড়ুনঃ  চকবাজারের ঐতিহাসিক ‘জাহাজবাড়ি’: সংরক্ষণের অভাবে বিলীন পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্য

 

এ ধরনের হুমকি শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। ​ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সচেতন মহল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়।

আরও পড়ুনঃ  বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন