Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী বাড়ইপাড়া বিট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে সহায়তার অভিযোগ প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ নিজেকে সুরক্ষিত রাখতে যা করবেন

বিএনপি জুলাই সনদ লঙ্ঘন করে ভুল বার্তা দিচ্ছে: সারজিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১২১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সরকার গঠন করেই বিএনপি জুলাই সনদ লঙ্ঘনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে, যা দেশের মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারজিস আলম বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার করা হয়েছে বিএনপি সমর্থিত এমপি ব্যারিস্টার কায়সার কামালকে। এছাড়া পূর্বের স্বৈরাচারের লেজ টেনে ধরে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে নতুন সরকার যাত্রা শুরু করায় আমরা মর্মাহত।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সারজিস আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য সমর্থক গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। এর মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার হতে হবে। এসব কাজ উপেক্ষা করে বিএনপি ও বর্তমান সরকার যদি মনে করে তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, তবে তা কখনোই সম্ভব নয়। কেউ যদি দলীয় স্বার্থ বাস্তবায়ন ও ক্ষমতার মোহে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তবে জনগণ ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ আমরা তা প্রতিহত করবো। আমরা একবার যে ভুলের মধ্য দিয়ে গেছি, সেই শিক্ষা নিয়ে পরেরবার আর ভুল হতে দেব না।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও কিছু আসনে পরিকল্পিতভাবে নির্বাচনী কারচুপি হয়েছে। স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করেছে বলেও দাবি করেন তিনি। বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে সারজিস আলম বলেন, ‘আমেরিকা ও ইসরাইলসহ যারা মুখোশ পরে মানবতা ও গণতন্ত্রের কথা বলে বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা করছে, তারা খুব বেশিদিন টিকবে না। তারা যুদ্ধ শুরু করে অন্যের ঘাড়ে দায় চাপাবে, এটা মেনে নেয়ার মতো নয়। বিশ্বের মানুষ এখন সবকিছু বোঝে, এমনকি তাদের সামরিক বাহিনীর সদস্যরাও সাধারণ মানুষের ওপর গুলি চালাতে চায় না। তিনি আরও বলেন, ‘তারা যদি নিজেদের সংশোধন না করে, তবে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে পড়বে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা চাই ইরান ও মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে শান্তি ফিরে আসুক এবং এ জন্য যুদ্ধ বন্ধ করা আবশ্যক।

আরও পড়ুনঃ  সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার: তাহের
Tag :
জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বিএনপি জুলাই সনদ লঙ্ঘন করে ভুল বার্তা দিচ্ছে: সারজিস

আপডেটের সময়: ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সরকার গঠন করেই বিএনপি জুলাই সনদ লঙ্ঘনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে, যা দেশের মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারজিস আলম বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার করা হয়েছে বিএনপি সমর্থিত এমপি ব্যারিস্টার কায়সার কামালকে। এছাড়া পূর্বের স্বৈরাচারের লেজ টেনে ধরে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে নতুন সরকার যাত্রা শুরু করায় আমরা মর্মাহত।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

সারজিস আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য সমর্থক গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। এর মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার হতে হবে। এসব কাজ উপেক্ষা করে বিএনপি ও বর্তমান সরকার যদি মনে করে তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, তবে তা কখনোই সম্ভব নয়। কেউ যদি দলীয় স্বার্থ বাস্তবায়ন ও ক্ষমতার মোহে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তবে জনগণ ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ আমরা তা প্রতিহত করবো। আমরা একবার যে ভুলের মধ্য দিয়ে গেছি, সেই শিক্ষা নিয়ে পরেরবার আর ভুল হতে দেব না।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও কিছু আসনে পরিকল্পিতভাবে নির্বাচনী কারচুপি হয়েছে। স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করেছে বলেও দাবি করেন তিনি। বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে সারজিস আলম বলেন, ‘আমেরিকা ও ইসরাইলসহ যারা মুখোশ পরে মানবতা ও গণতন্ত্রের কথা বলে বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা করছে, তারা খুব বেশিদিন টিকবে না। তারা যুদ্ধ শুরু করে অন্যের ঘাড়ে দায় চাপাবে, এটা মেনে নেয়ার মতো নয়। বিশ্বের মানুষ এখন সবকিছু বোঝে, এমনকি তাদের সামরিক বাহিনীর সদস্যরাও সাধারণ মানুষের ওপর গুলি চালাতে চায় না। তিনি আরও বলেন, ‘তারা যদি নিজেদের সংশোধন না করে, তবে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে পড়বে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা চাই ইরান ও মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে শান্তি ফিরে আসুক এবং এ জন্য যুদ্ধ বন্ধ করা আবশ্যক।

আরও পড়ুনঃ  ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল