
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:মোঃ মনিরুজ্জামান: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্য কাশিপুর গ্রামের মোঃ বরজাহান আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















