Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চকরিয়ার বমু বিলছড়িতে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই পলাশবাড়ীর ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদের উঠান বৈঠক টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত ধুনটের গোসাইবাড়ী ও ভান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টিআর-এর বরাদ্দ টাকা দিয়ে নিজ জায়গা দিয়ে ১৫ পরিবারের রাস্তা করলেন যুবদল নেতা হিমায়েত হোসেন সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ কালা মোবারক গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪২ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও কালা মোবারক নামে পরিচিত মোবারক হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩টি গুলি ও গুলির খোসা এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম। গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফটিকছড়ি থানার একটি দল শাহনগর পল্লানপাড়ায় ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বাংলাদেশ বাংলাদেশসড়ক পরিবহন দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ

পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রাইহান শিবির বাবুলের ফুফাতো ভাই। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ও সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত আসামি। তিনি আরও বলেন, মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  ঈদগাঁও উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযান: ইয়াবাসহ ১২ মাদকসেবী আটক

অভিযানে একটি ৯ এমএম বিদেশি তরাস পিস্তল, একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলটি ইতালির তৈরি। উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এসপি মাসুদ আলম বলেন, ১৮ রাউন্ড ৯ এমএম গুলি, পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম গুলি, তিনটি ম্যাগাজিন এবং তিনটি পিস্তলের গুলির খোসা ও চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সেগুলো কীভাবে অপরাধীদের হাতে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

চকরিয়ার বমু বিলছড়িতে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ কালা মোবারক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও কালা মোবারক নামে পরিচিত মোবারক হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩টি গুলি ও গুলির খোসা এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম। গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফটিকছড়ি থানার একটি দল শাহনগর পল্লানপাড়ায় ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রাইহান শিবির বাবুলের ফুফাতো ভাই। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ও সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত আসামি। তিনি আরও বলেন, মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু