Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷ আজ শনিবার ১২ সেপ্টেম্বর, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। মহিলা দলের নেত্রীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু পদ পেতে হবে, তা নয়। আপনি এবং আপনারা প্রত্যেকেই তো সরকারের অংশ।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায় আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, নির্বিঘ্নে চলাচল করতে পারি। তিনি আরও বলেন, ‘আপনাদের কি মনে নেই, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নারী কতবার কারাগারে গেছেন? রিমান্ডে তাঁদের নেওয়া হয়েছে, কতবার নির্যাতিত হয়েছেন, কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে! কীভাবে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, কীভাবে সেখান থেকে আদালতে তোলা হতো! এরপর মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এ সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এ সরকারের অংশ আপনারাও। তাই আমি আপনাদের বলব, সরকারের যে কর্মসূচি, সেদিকে লক্ষ রাখবেন। সরকার জনগণ, মানুষ ও সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে, তা আপনারা জনগণকে বলবেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ সংকটে গার্মেন্টসের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমেছে: ডা. শফিকুর রহমান

বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটা আপনাদের বলতে হবে। কারণ, আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।

আরও পড়ুনঃ  আ.লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

আপডেটের সময়: ০৫:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷ আজ শনিবার ১২ সেপ্টেম্বর, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। মহিলা দলের নেত্রীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু পদ পেতে হবে, তা নয়। আপনি এবং আপনারা প্রত্যেকেই তো সরকারের অংশ।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল: নাহিদ ইসলাম

আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায় আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, নির্বিঘ্নে চলাচল করতে পারি। তিনি আরও বলেন, ‘আপনাদের কি মনে নেই, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নারী কতবার কারাগারে গেছেন? রিমান্ডে তাঁদের নেওয়া হয়েছে, কতবার নির্যাতিত হয়েছেন, কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে! কীভাবে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, কীভাবে সেখান থেকে আদালতে তোলা হতো! এরপর মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এ সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এ সরকারের অংশ আপনারাও। তাই আমি আপনাদের বলব, সরকারের যে কর্মসূচি, সেদিকে লক্ষ রাখবেন। সরকার জনগণ, মানুষ ও সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে, তা আপনারা জনগণকে বলবেন।

আরও পড়ুনঃ  দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ

বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটা আপনাদের বলতে হবে। কারণ, আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।

আরও পড়ুনঃ  দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ