Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের বিজয়ীদের সম্মাননা প্রদান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোঃ রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া অফিসার জনাব আবুল হাসেম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুস সালাম বাবলাসহ জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

আরও পড়ুনঃ  চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাইনাল ম্যাচে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
জেলার ক্রীড়া উন্নয়ন ও তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের বিজয়ীদের সম্মাননা প্রদান

আপডেটের সময়: ০৪:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মোঃ রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া অফিসার জনাব আবুল হাসেম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুস সালাম বাবলাসহ জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

আরও পড়ুনঃ  নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাইনাল ম্যাচে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
জেলার ক্রীড়া উন্নয়ন ও তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  "টাকা নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য" — আল-হেরা হাসপাতালের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।