Dhaka ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮১ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসন ও গোপালপুর পৌরসভার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও ফগিং ড্রাইভের মাধ্যমে এ অভিযানের সূচনা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউটস দল এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অভিযানের উদ্বোধন ঘোষণা করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  আত্মপরিচয়ের খোঁজে পৌনে দুই শ বছর

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির: উপজেলা সমবায় অফিসার সাদ আহমেদ শিবলী: উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর: সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থা
আবেদ আলী: সাবেক চেয়ারম্যান, এবি ইউনিয়ন শাহিনুর রহমান শাহিন:আহ্বায়ক, দুয়ারিয়া ইউনিয়ন যুবদলসূ চনার পর পরই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ স্প্রে করার কাজ শুরু করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আগামী তিন মাস মাঠপর্যায়ে এ পরিচ্ছন্নতা অভিযান নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।

আরও পড়ুনঃ  নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নাটোরের লালপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

আপডেটের সময়: ০৬:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসন ও গোপালপুর পৌরসভার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও ফগিং ড্রাইভের মাধ্যমে এ অভিযানের সূচনা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউটস দল এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অভিযানের উদ্বোধন ঘোষণা করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে নারী কণ্ঠে ফাঁদ, ইমো-হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রবাসী পরিচয়ে প্রতারণা

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির: উপজেলা সমবায় অফিসার সাদ আহমেদ শিবলী: উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর: সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থা
আবেদ আলী: সাবেক চেয়ারম্যান, এবি ইউনিয়ন শাহিনুর রহমান শাহিন:আহ্বায়ক, দুয়ারিয়া ইউনিয়ন যুবদলসূ চনার পর পরই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ স্প্রে করার কাজ শুরু করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আগামী তিন মাস মাঠপর্যায়ে এ পরিচ্ছন্নতা অভিযান নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা