Dhaka ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

মোঃ শওকত আলী,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চৌমুখা মৌজায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরকান্দা পৌরসভার চৌমুখা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নগরকান্দা ও ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার ২০০০ সালে মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, পিতা মৃত অবতার মন্ডলের নামে কবুলিয়াত প্রদান করে। নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়ি নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামে।

আরও পড়ুনঃ  ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

পরিবারের দাবি অনুযায়ী, ১৫৭ নম্বর চৌমুখা মৌজার ৬৯৮ ও ৭০২ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমি সরকারিভাবে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কবুলিয়াত পাওয়ার আগেও মৃত নারায়ণ চন্দ্র মন্ডল ওই জমিতে চাষাবাদ করতেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নারায়ণ চন্দ্র মন্ডল মারা যাওয়ার পর তার তিন ছেলে বিন্দাবন মন্ডল, নিপেন মন্ডল ও লিটন মন্ডল তাদের পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহল্লার হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সম্প্রতি মন্দিরের জায়গা দখলের অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি ও মব পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয় বলে জানান তারা।

আরও পড়ুনঃ  নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাদের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দীর্ঘদিন ধরে সরকারিভাবে লীজ নেওয়া জমি ভোগদখল করে আসছেন। তারা আরও বলেন, মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে সিদাম বিশ্বাস,সজীব বিশ্বাস, কমুদ বাড়ৈই, পরিতোষ বাড়ৈই গৌতম বাড়ৈই, সঞ্জয় বাড়ৈই চন্দ্র ভদ্র, চন্দন ভদ্র, প্ন্টু ভদ্র সহ তাদের লোকজন আমার ঘর ভাঙছে, গাছ কেটে নিছে।আমাদে জায়গা থেকে উচ্ছেদ করার জন্য মন্দিরের জায়গা দখল করেছি বলে মনগড়া অভিযোগ তুলে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য বিন্দাবন মন্ডল, লিটন মন্ডল, সুমন মন্ডল, সুজাতা মন্ডল ও পূর্ণিমা মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তবে যাদের নামে অভিযোগ করেছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শওকত আলী,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চৌমুখা মৌজায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরকান্দা পৌরসভার চৌমুখা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নগরকান্দা ও ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার ২০০০ সালে মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, পিতা মৃত অবতার মন্ডলের নামে কবুলিয়াত প্রদান করে। নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়ি নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামে।

আরও পড়ুনঃ  নীলফামারী জেলা ও উপজেলায় অটোচালকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায়ের অভিযোগ

পরিবারের দাবি অনুযায়ী, ১৫৭ নম্বর চৌমুখা মৌজার ৬৯৮ ও ৭০২ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমি সরকারিভাবে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কবুলিয়াত পাওয়ার আগেও মৃত নারায়ণ চন্দ্র মন্ডল ওই জমিতে চাষাবাদ করতেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নারায়ণ চন্দ্র মন্ডল মারা যাওয়ার পর তার তিন ছেলে বিন্দাবন মন্ডল, নিপেন মন্ডল ও লিটন মন্ডল তাদের পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহল্লার হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সম্প্রতি মন্দিরের জায়গা দখলের অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি ও মব পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয় বলে জানান তারা।

আরও পড়ুনঃ  বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা বিতরণ

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাদের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দীর্ঘদিন ধরে সরকারিভাবে লীজ নেওয়া জমি ভোগদখল করে আসছেন। তারা আরও বলেন, মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে সিদাম বিশ্বাস,সজীব বিশ্বাস, কমুদ বাড়ৈই, পরিতোষ বাড়ৈই গৌতম বাড়ৈই, সঞ্জয় বাড়ৈই চন্দ্র ভদ্র, চন্দন ভদ্র, প্ন্টু ভদ্র সহ তাদের লোকজন আমার ঘর ভাঙছে, গাছ কেটে নিছে।আমাদে জায়গা থেকে উচ্ছেদ করার জন্য মন্দিরের জায়গা দখল করেছি বলে মনগড়া অভিযোগ তুলে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য বিন্দাবন মন্ডল, লিটন মন্ডল, সুমন মন্ডল, সুজাতা মন্ডল ও পূর্ণিমা মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তবে যাদের নামে অভিযোগ করেছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ