Dhaka ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক বগুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি, দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দীঘিনালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন ডিসির মানবিক ছোঁয়ায় হাসলেন শারীরিক প্রতিবন্ধী মারিয়া ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাজারে সারের সংকট কেনো? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি নিয়ে ব্যস্ত না থেকে সেদিকে একটু নজর দিন। তা না হলে জাতি ধ্বংস হয়ে যাবে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। এমপি এনামুল হক আরও বলেন, একজন এমপি হয়েও বাজারে সার কিনতে পারছিনা। তাহলে সাধারণ কৃষকদের কি অবস্থা ! আমি একজন কৃষকের সন্তান। এ কথা এর আগেও সংসদে বলেছি, এখনও বলছি। সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান বলেন, আপনি এই এলাকার এমপি, কৃষকদের জন্য সারের ব্যবস্থা করার দায়িত্বটা আপনার। আমরা কেউই সারের ডিলার নই, বিক্রিও করিনা। আপনি চাইলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সহিদুর এও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে নেই, বরং আপনাদের দলের লোকজনই কমিটি নিয়ে ব্যস্ত থাকে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি

সেদিকে আপনাকে নজর দিতে হবে। কিন্তু এভাবে ঢালাওভাবে আপনি বিএনপিকে দোষারোপ করতে পারেন না। এসময় উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমীর আতাউর রহমান পৌর বিএনপির সভাপতি সহিদুরের বক্তব্যের প্রতিবাদ করতে গেলে দু’দলের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে অনুষ্ঠানের সভাপতি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। এর আগে প্রস্তুতি সভায় জুলাই শহীদদের জন্য স্মৃতি স্তম্ভ নির্মাণ, শহীদ বয়েজীদের কবর জিয়ারত এবং তার বাড়ি যাওয়ার পথে সড়ক সংস্কারসহ উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণের পাশাপাশি আহত যোদ্ধাদের নিয়ে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও ছাত্র প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু

ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল

আপডেটের সময়: ০৮:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাজারে সারের সংকট কেনো? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি নিয়ে ব্যস্ত না থেকে সেদিকে একটু নজর দিন। তা না হলে জাতি ধ্বংস হয়ে যাবে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। এমপি এনামুল হক আরও বলেন, একজন এমপি হয়েও বাজারে সার কিনতে পারছিনা। তাহলে সাধারণ কৃষকদের কি অবস্থা ! আমি একজন কৃষকের সন্তান। এ কথা এর আগেও সংসদে বলেছি, এখনও বলছি। সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান বলেন, আপনি এই এলাকার এমপি, কৃষকদের জন্য সারের ব্যবস্থা করার দায়িত্বটা আপনার। আমরা কেউই সারের ডিলার নই, বিক্রিও করিনা। আপনি চাইলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সহিদুর এও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে নেই, বরং আপনাদের দলের লোকজনই কমিটি নিয়ে ব্যস্ত থাকে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার