Dhaka ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ২টি ড্রেজার ধ্বংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪০ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​১৬ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার সুবিল ইউনিয়নের তাহের পুলিশের বাড়ির পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুলাল মিয়া নামে এক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে দিয়ে বিনষ্ট করা হয়। ​অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। ​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে উপজেলার বিপুল পরিমাণ কৃষি জমি হুমকিতে পড়ছে। কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও ফসলি জমি নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ২টি ড্রেজার ধ্বংস

আপডেটের সময়: ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​১৬ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার সুবিল ইউনিয়নের তাহের পুলিশের বাড়ির পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুলাল মিয়া নামে এক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে দিয়ে বিনষ্ট করা হয়। ​অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। ​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে উপজেলার বিপুল পরিমাণ কৃষি জমি হুমকিতে পড়ছে। কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও ফসলি জমি নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণে দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান কামরুল