Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: সিসিক প্রশাসক

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একদলীয় বাকশাল শাসনের অবসানের পর জিয়াউর রহমান সব রাজনৈতিক দলের জন্য রাজনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে আওয়ামী লীগও পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। শনিবার (৭ নভেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সেক্টর ও ব্রিগেড কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধেও নেতৃত্ব দেন। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও এমসি কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে তার যুদ্ধের ইতিহাস রয়েছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার সুযোগ হয়নি বলেও মন্তব্য করেন সিসিক প্রশাসক। এ কারণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তরুণদের জানাশোনায় ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরার ওপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

আরও পড়ুনঃ  পর্যটন ভরা মৌসুম শুরু সেন্টমার্টিনে যাচ্ছে জাহাজ আনন্দে মেটে পর্যটক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: সিসিক প্রশাসক

আপডেটের সময়: ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একদলীয় বাকশাল শাসনের অবসানের পর জিয়াউর রহমান সব রাজনৈতিক দলের জন্য রাজনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে আওয়ামী লীগও পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। শনিবার (৭ নভেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সেক্টর ও ব্রিগেড কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধেও নেতৃত্ব দেন। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও এমসি কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে তার যুদ্ধের ইতিহাস রয়েছে।

আরও পড়ুনঃ  পর্যটন ভরা মৌসুম শুরু সেন্টমার্টিনে যাচ্ছে জাহাজ আনন্দে মেটে পর্যটক

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার সুযোগ হয়নি বলেও মন্তব্য করেন সিসিক প্রশাসক। এ কারণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তরুণদের জানাশোনায় ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরার ওপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু