
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:
“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। শনিবার (১২ই সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি উপজেলা হলরুমে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী সময়ে ফটিকছড়িতে ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কার্যালয় ও এর আশপাশের এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কার্যক্রমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযানকালে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ সামাজিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহসহ ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক প্রতিনিধিগণ।
প্রতিবেদকের নাম 



















