Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের আরও দাবি, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। নিহতের মা ছফিরন নেসা বলেন, “রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের মরদেহ দেখতে পাই।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, রোকসানা আক্তার শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই রোকসানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
Tag :
জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১০:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের আরও দাবি, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। নিহতের মা ছফিরন নেসা বলেন, “রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের মরদেহ দেখতে পাই।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, রোকসানা আক্তার শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই রোকসানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী - বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক