
মোঃ রাসেল মিয়া- নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী, গণমানুষের নেতা জননেতা মোঃ সাইজুদ্দিন আহম্মেদ। নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছেন।
গত ১ মে ২০২৬ ইং তারিখে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালিবাড়ি এলাকার রাস্তা ও ড্রেন পরিদর্শন করেন তিনি। এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ড্রেন নির্মাণ ও পরিষ্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে ড্রেনের কাজ শেষ হলে রাস্তা সংস্কারের আশ্বাসও প্রদান করেন।এর ধারাবাহিকতায় ২ মে থেকে ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ৩ মে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালিবাড়ি রোডে পানি নিষ্কাশন ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখা হয়। পাশাপাশি পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। একই দিনে ৮ নম্বর ওয়ার্ডেও ড্রেন পরিষ্কার, নতুন রাস্তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
১২ মে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় পানি নিষ্কাশন ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে ৫ নম্বর ওয়ার্ডেও ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম পরিচালনা করা হয়। এলাকাবাসী জানান, এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরছে।
এছাড়া ১১ মে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জোড়াপাম্প সংলগ্ন এলাকা থেকে মনির মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ড্রেনের ময়লা-আবর্জনা, কাদামাটি ও বালু অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে শুরু করেছে বলে স্থানীয়দের অভিমত। অন্যদিকে ১০ মে ২০২৬ ইং তারিখে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর কেন্দ্রীয় শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন মোঃ সাইজুদ্দিন আহম্মেদ। এসময় তিনি কালামপুর এলাকার রাস্তা ও ড্রেন সমস্যাও পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। ১২ মে ২০২৬ ইং তারিখে পৌরসভার ০৫ নং ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। এ সময় তিনি জানান, পৌরবাসীর কল্যাণে সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া ১৩ ও ১৪ মে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে ১৫ মে শুক্রবার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বক্তারপুর এলাকায় নিজ অর্থায়নে নির্মিত একটি রাস্তার শুভ উদ্বোধন করেন সাইজুদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানান।
শিক্ষা ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। ১১, ১২, ১৩ ও ১৪ মে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজে আগত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন মোঃ সাইজুদ্দিন আহম্মেদ। ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি বলেন, “কালিয়াকৈর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।” স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগেই জনগণের পাশে থেকে বাস্তবমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনার কারণে সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন মেয়র পদপ্রার্থী মোঃ সাইজুদ্দিন আহম্মেদ।
প্রতিবেদকের নাম 
























