Dhaka ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত শতবর্ষী বানেছার সঙ্গী এখন ক্ষুধা আর একাকীত্ব করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ দুই বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান বগুড়ায় ৬০ হাজারের বেশি অটোরিকশা, প্রতিদিন ভাড়া বাবদ লেনদেন সাড়ে ৫ কোটি টাকা ভারতের তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত

চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

ঝালকাঠি জেলা প্রতিনিধি: রুহুল আমিন
চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগের ভিত্তিতে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার দিন আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে ৫ মাসের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেছেন।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা চেক ডিজঅনার মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।

আরও পড়ুনঃ  তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ

চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড

আপডেটের সময়: ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি: রুহুল আমিন
চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগের ভিত্তিতে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার দিন আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে ৫ মাসের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেছেন।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা চেক ডিজঅনার মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।

আরও পড়ুনঃ  ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে