Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২১২ সময় দেখুন

খেলার ডেক্সঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে অভিজ্ঞতা ভালো হলো না নোয়াখালী এক্সপ্রেসের। লিগ পর্বে নিজেদের এক ম্যাচ বাকী থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দলটি। নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরেছে নোয়াখালী। এতেই প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় নোয়াখালীর।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ২টি জয়ের দেখা পেয়েছে নোয়াখালী। ৭টি হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে নোয়াখালী। অন্যদিকে ৮ ম্যাচ খেলা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পেসার শরীফুল ইসলামের বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

এ দিন নোয়াখালীর হয়ে বড় রানের দেখা পাননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। এছাড়া ২৩ রান করেছেন জাকের আলী অনিক। ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বন্দর নগরীর দলটি। এরপর মেহেদী হাসান ও হাসান নেওয়াজ মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান হাসান। এরপর আসিফ আলিকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মেহেদী। আর কোনো বিপদ না ঘটিয়ে ১৮ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম মেহেদী ৩৬ বলে ৪৯ ও আসিফ ৩০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

আপডেটের সময়: ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খেলার ডেক্সঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে অভিজ্ঞতা ভালো হলো না নোয়াখালী এক্সপ্রেসের। লিগ পর্বে নিজেদের এক ম্যাচ বাকী থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দলটি। নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরেছে নোয়াখালী। এতেই প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় নোয়াখালীর।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ২টি জয়ের দেখা পেয়েছে নোয়াখালী। ৭টি হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে নোয়াখালী। অন্যদিকে ৮ ম্যাচ খেলা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পেসার শরীফুল ইসলামের বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

এ দিন নোয়াখালীর হয়ে বড় রানের দেখা পাননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। এছাড়া ২৩ রান করেছেন জাকের আলী অনিক। ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বন্দর নগরীর দলটি। এরপর মেহেদী হাসান ও হাসান নেওয়াজ মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান হাসান। এরপর আসিফ আলিকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মেহেদী। আর কোনো বিপদ না ঘটিয়ে ১৮ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম মেহেদী ৩৬ বলে ৪৯ ও আসিফ ৩০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ