Dhaka ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে ১৩ বছরের কিশোর হাবিবুর নিখোঁজ চকরিয়ার বমু বিলছড়িতে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই পলাশবাড়ীর ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদের উঠান বৈঠক টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত ধুনটের গোসাইবাড়ী ও ভান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টিআর-এর বরাদ্দ টাকা দিয়ে নিজ জায়গা দিয়ে ১৫ পরিবারের রাস্তা করলেন যুবদল নেতা হিমায়েত হোসেন সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ

চকরিয়ার বমু বিলছড়িতে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩২ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় একটি সড়ক প্রশস্তকরণ কাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিয়মনীতি তোয়াক্কা না করে সড়কের বেড তৈরিতে ৩ নম্বর ও কালচে নিম্নমানের ইটের খোঁয়া (টুকরো) ব্যবহার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করার লক্ষ্যে সরকারি অর্থায়নে এই প্রশস্তকরণ কাজ শুরু হয়। তবে কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি লক্ষ্য করা গেছে। বর্তমানে সড়কের ওপর যে ইটের খোঁয়া ফেলা হয়েছে, তার সিংহভাগই মাটির মতো নরম এবং নিম্নমানের। সামান্য বৃষ্টি বা ভারী যানবাহন চলাচল করলে এই রাস্তা দ্রুত ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী জানান, কাজের সাইটে নিয়োজিত ঠিকাদার ম্যানেজার মোঃ হাবিবের কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বারবার আপত্তি জানানো হলেও তিনি তা আমলে নিচ্ছেন না। উল্টো তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার না করে ঠিকাদার নিজের লাভের জন্য আমাদের এলাকার রাস্তাটি নষ্ট করছেন। এই নিম্নমানের খোঁয়া দিয়ে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি আবার আগের মতো ভেঙে যাবে। আমরা দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”এই বিষয়ে জানতে ঠিকাদার ম্যানেজার মোঃ হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কাজের মান নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।এলাকাবাসী টেকসই ও গুণগত মানসম্পন্ন রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO)-এর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে ১৩ বছরের কিশোর হাবিবুর নিখোঁজ

চকরিয়ার বমু বিলছড়িতে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেটের সময়: ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় একটি সড়ক প্রশস্তকরণ কাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিয়মনীতি তোয়াক্কা না করে সড়কের বেড তৈরিতে ৩ নম্বর ও কালচে নিম্নমানের ইটের খোঁয়া (টুকরো) ব্যবহার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করার লক্ষ্যে সরকারি অর্থায়নে এই প্রশস্তকরণ কাজ শুরু হয়। তবে কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি লক্ষ্য করা গেছে। বর্তমানে সড়কের ওপর যে ইটের খোঁয়া ফেলা হয়েছে, তার সিংহভাগই মাটির মতো নরম এবং নিম্নমানের। সামান্য বৃষ্টি বা ভারী যানবাহন চলাচল করলে এই রাস্তা দ্রুত ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী জানান, কাজের সাইটে নিয়োজিত ঠিকাদার ম্যানেজার মোঃ হাবিবের কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বারবার আপত্তি জানানো হলেও তিনি তা আমলে নিচ্ছেন না। উল্টো তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার না করে ঠিকাদার নিজের লাভের জন্য আমাদের এলাকার রাস্তাটি নষ্ট করছেন। এই নিম্নমানের খোঁয়া দিয়ে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি আবার আগের মতো ভেঙে যাবে। আমরা দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”এই বিষয়ে জানতে ঠিকাদার ম্যানেজার মোঃ হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কাজের মান নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।এলাকাবাসী টেকসই ও গুণগত মানসম্পন্ন রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO)-এর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন