Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাধবপুরে সড়ক দুর্ঘটনা: ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২ সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম শুরু সন্ধ্যার মধ্যে রংপুর সহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ব্যাভিচারের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ সাইকেলেই দেশজয়ের মহাকাব্যে রংপুরের মোবাশ্বের এখন ঠাকুরগাঁওয়ে

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মোঃ রাসেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁর সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ-ইন চেষ্টা

জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কালিয়াকৈর থানায় জানালে খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সেবা আর উন্নয়নে বদলে যাচ্ছে বড়গাছি ইউনিয়ন: জনবান্ধব নেতৃত্বে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হেলাল উদ্দিন

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  আলু খাত নিয়ে ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে সড়ক দুর্ঘটনা: ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর অনন্য উপহার এবার নিজের ঘর পাচ্ছেন সাফজয়ী ঋতুপর্ণা চাকমা

জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কালিয়াকৈর থানায় জানালে খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  লামায় পৃথক হোল্ডিং ও খতিয়ান থাকার পরও কৃষিজমি দখলের পাঁয়তারা

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রামুর খুনিয়াপালংয়ে ছেলের হাতে পিতা খুন!