Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে গাজীপুরে বিএনপির সমাবেশ ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর সাথে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রন নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে-২০০৯ সালে এই আইনটি পাশ করা হয়েছে। আমাদের দেশ বিনির্মানের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে রুখতে সরকারী, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এখনও এই আইন সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষের তেমন ধারনা নেই। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মাঝে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সমাজের সকল পেশার মানুষ যাতে সচেতন হয় সেই বিষয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সিংড়ায় ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ: গ্রেপ্তার ১০
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন

আপডেটের সময়: ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রন নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সিংড়ায় ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ: গ্রেপ্তার ১০

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে-২০০৯ সালে এই আইনটি পাশ করা হয়েছে। আমাদের দেশ বিনির্মানের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে রুখতে সরকারী, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এখনও এই আইন সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষের তেমন ধারনা নেই। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মাঝে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সমাজের সকল পেশার মানুষ যাতে সচেতন হয় সেই বিষয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় অবৈধ ফুটপাত দখলমুক্ত অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ