
এন এস ফারুক,স্টাফ রিপোর্টার তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধারা। সভায় ৫ আগস্টের কর্মসূচি সফল, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নানা পদক্ষেপ ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত জুলাই যোদ্ধারা আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন। একই সাথে এই দিবসের তাৎপর্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উদযাপনে আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রতিবেদকের নাম 
























