Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির পশ্চিম গঞ্জপাড়াস্থ ‘স্বপ্ন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন’ এ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়। খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব মধুপুরী। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশীদ আহমাদ, মহাসচিব মুফতী মুহাম্মদ ইমাদউদ্দিন, নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী কাসেমী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার

এ সময় স্থানীয় উলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দের মধ্য থেকে মাওলানা নূর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দীন কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী, মাওলানা জামালুল হাসান জামিল, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ ও বক্তব্য রাখেন। আলোচনা শেষে খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আংশিক জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন মুফতি ইমাম উদ্দিন কাসেমী,​সিনিয়র সহ-সভাপতি ক্বারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ নোমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক। সভায় বক্তারা আকিদায়ে খতমে নবুওয়াত, ঈমান-আক্বিদা রক্ষা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সকলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুনঃ  শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন

আপডেটের সময়: ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির পশ্চিম গঞ্জপাড়াস্থ ‘স্বপ্ন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন’ এ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়। খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব মধুপুরী। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশীদ আহমাদ, মহাসচিব মুফতী মুহাম্মদ ইমাদউদ্দিন, নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী কাসেমী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এ সময় স্থানীয় উলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দের মধ্য থেকে মাওলানা নূর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দীন কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী, মাওলানা জামালুল হাসান জামিল, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ ও বক্তব্য রাখেন। আলোচনা শেষে খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আংশিক জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন মুফতি ইমাম উদ্দিন কাসেমী,​সিনিয়র সহ-সভাপতি ক্বারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ নোমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক। সভায় বক্তারা আকিদায়ে খতমে নবুওয়াত, ঈমান-আক্বিদা রক্ষা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সকলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন