Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করতোয়ার করাল গ্রাসে কুলানন্দনপুর আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় স্বাস্থ্য বিভাগের পরিদর্শন ​নাগেশ্বরীতে নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে গোলাম মোর্শেদের যোগদান

কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনিসুর রহমানের বাড়িতে মাদক বিক্রির সময় হাতেনাতে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিমবাদ কোনিয়া গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগর বিএনপির সদস্য মুজিবুল হকের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ

কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনিসুর রহমানের বাড়িতে মাদক বিক্রির সময় হাতেনাতে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিমবাদ কোনিয়া গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ