Dhaka ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ভাদুরিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামি আটক বরগুনায় বন বিভাগের সামনেই উজাড় হচ্ছে বনাঞ্চল কোথায় গেল পদ্মার সেই রুপালি ইলিশ কেরানীগঞ্জে ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর জোরপূর্বক জমি ভরাট, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তেঘুরিয়ায় তীব্র ক্ষোভ ও মানববন্ধন আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫ চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ সময় দেখুন

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখা।
গত সোমবার রাত ১২টার দিকে ওই গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দীনের পুত্র হাফেজ ইসমাঈলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাঁদের রান্নাঘর, গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি গরুর মৃত্যুসহ বসতঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই রাতের অগ্নিকাণ্ডের এই ঘটনার ক্ষয়ক্ষতির খবর পেয়ে, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিনে গিয়ে পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন জামায়াত ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা

পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু ও সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশ, জামায়াত নেতা হাফিজুর রহমান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও কামাল উদ্দিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্ট লাঘব ও সার্বিক কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ভাদুরিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল

কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা

আপডেটের সময়: ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখা।
গত সোমবার রাত ১২টার দিকে ওই গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দীনের পুত্র হাফেজ ইসমাঈলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাঁদের রান্নাঘর, গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি গরুর মৃত্যুসহ বসতঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই রাতের অগ্নিকাণ্ডের এই ঘটনার ক্ষয়ক্ষতির খবর পেয়ে, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিনে গিয়ে পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন জামায়াত ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু ও সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশ, জামায়াত নেতা হাফিজুর রহমান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও কামাল উদ্দিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত