Dhaka ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

মোবারক হোসাইন , কক্সবাজার জেলা

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ৯৩৭ জনের আবেদন

সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে তার চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন

কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময়: ০৬:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোবারক হোসাইন , কক্সবাজার জেলা

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  কাদার রাজত্বে দোপ্রু পাড়া স্কুল: বেহাল রাস্তায় স্কুলবিমুখ শিক্ষার্থীরা