Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

’দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় জনসচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একটি পুশ-ইন চেষ্টাকেও আমরা সফল হতে দেব না। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদক দ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে প্রায় শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে জেলা প্রশাসকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না

আপডেটের সময়: ০৯:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

’দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় জনসচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একটি পুশ-ইন চেষ্টাকেও আমরা সফল হতে দেব না। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদক দ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ  স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর