Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক বগুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি, দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দীঘিনালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন ডিসির মানবিক ছোঁয়ায় হাসলেন শারীরিক প্রতিবন্ধী মারিয়া ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ সোহেল রানা,ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) সোমবার (২৭ জুলাই) বিকেলে পৌর এলাকার মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মিজানুর রহমান মিন্টুর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর পুত্র ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের মধ্য অরণকোলার বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সদস্য ও সমর্থকরা রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশের একটি দল তমালের বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা সবাই পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  হোসেনপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের উঠান থেকে আসামিদের ফেলে যাওয়া একটি নীল রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে ফয়সাল হাসান তারেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু

ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেটের সময়: ০৮:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা,ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) সোমবার (২৭ জুলাই) বিকেলে পৌর এলাকার মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মিজানুর রহমান মিন্টুর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর পুত্র ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের মধ্য অরণকোলার বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সদস্য ও সমর্থকরা রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশের একটি দল তমালের বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা সবাই পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  হোসেনপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের উঠান থেকে আসামিদের ফেলে যাওয়া একটি নীল রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে ফয়সাল হাসান তারেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ