Dhaka ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

 ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণে: বাদশা এমপি

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৫শ’ মানুষের মাঝে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক উপকারভোগীর হাতে নগদ ২ হাজার টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৬ মে) বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এসময় তিনি বলেন, সরকারের এই মানবিক সহায়তা দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে এ সহায়তা পাঠিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুনঃ  বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে : নিপুন রায়

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। ঈদকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রব্বানীর হাতে “জাতীয় দৈনিক আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী

 ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণে: বাদশা এমপি

আপডেটের সময়: ০৮:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৫শ’ মানুষের মাঝে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক উপকারভোগীর হাতে নগদ ২ হাজার টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৬ মে) বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এসময় তিনি বলেন, সরকারের এই মানবিক সহায়তা দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে এ সহায়তা পাঠিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। ঈদকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু